আরজেএসসি'তে নিবন্ধন ও রিটার্ন দাখিলে দক্ষ পেশাজীবী সৃজনে ‘Enhancing Professional Skills for Registration and Return Filing at RJSC (batch-2)
Open
6 August 2025
BFTI Academic Block
যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)-এর সেবাগ্রহীতাগণকে সেবা প্রদানকল্পে কোম্পানি আইনের আলোকে আরজেএসসি-তে নির্ভুলভাবে কোম্পানি নিবন্ধন ও রিটার্ন দাখিলের জন্য দক্ষ পেশাজীবী সৃজনের নিমিত্ত কোম্পানি আইন ও অনলাইন রিটার্ন দাখিলের বিষয়ে সম্যক ধারণা দিতে ‘Certificate Course for Enhancing Professional Skills for Registration and Return Filing at RJSC’ শীর্ষক ৩ মাস (সপ্তাহে ২ দিন) ব্যাপী প্রশিক্ষণ (২য় ব্যাচ) আরজেএসসি-এর সহায়তায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আগস্ট, ২০২৫ মাসের ১ম সপ্তাহে বিএফটিআই’র একাডেমিক ব্লক, টিসিবি ভবন (৬ষ্ঠ তলা), ১, কারওয়ান বাজার, ঢাকায় আয়োজন করতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়, আরজেএসসি, বিএসইসি, বিএফটিআই, আইসিএবি, আইসিএসবি’র প্রশিক্ষক এবং স্বনামধন্য শিক্ষাবিদরা এই প্রশিক্ষণ কোর্সের সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষণটি ব্যবহারিক ও অত্যন্ত ইন্টারেক্টিভ হবে। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রশিক্ষণের সময়সূচী এবং নিবন্ধনের বিশদ বিবরণ
প্রশিক্ষণের সময়কাল:আগস্ট, ২০২৫, থেকে অক্টোবর, ২০২৫।
সপ্তাহে ২ দিন :বুধবার এবং বৃহস্পতিবার। (বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:১০)
প্রশিক্ষণ ফি :৫০,০০০ টাকা (ভ্যাট এবং ট্যাক্স ব্যতীত)
(প্রশিক্ষণ ফি এর মধ্যে আপ্যায়ন ব্যয়, প্রশিক্ষণ সামগ্রী ও ব্যাগ অন্তর্ভুক্ত)।
অর্থপ্রদানের পদ্ধতি:বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের অনুকূলে নগদ বা অ্যাকাউন্ট পেয়ি চেক বা পে-অর্ডারের মাধ্যমে।
নিবন্ধনের শেষ সময়:৩১ জুলাই, ২০২৫ (বিকেল ৫.০০ ঘটিকা)।
উল্লেখ্য যে, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) উক্ত প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। প্রশিক্ষণ সংক্রান্ত যে কোন বিষয়ে তথ্যের জন্য জনাব এস জোবায়ের আহমেদ, রিসার্চ অ্যাসোসিয়েট বিএফটিআই'র সাথে (মোবাইল: 01829-650075, ই-মেইল: [email protected])যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ‘First Come First Served’ ভিত্তিতে প্রশিক্ষণ কোর্সে সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।